Google Payments-এর গোপনীয়তা বিজ্ঞপ্তি
শেষবার পরিবর্তন করা হয়েছে: ১৬ মার্চ, ২০২৬
Google-এর প্রোডাক্ট ও পরিষেবা ব্যবহার করার সময় আপনার ব্যক্তিগত তথ্য কীভাবে ব্যবহার করা হয়, তা Google-এর গোপনীয়তা নীতিতে উল্লেখ করা আছে। আপনার বয়স ১৮ বছরের কম হলে, অতিরিক্ত রিসোর্সের জন্য কিশোরদের জন্য Google-এর গোপনীয়তা সম্পর্কিত গাইড এবং বাচ্চাদের জন্য Google Payments-এর গোপনীয়তা সংক্রান্ত গাইড দেখুন।
আপনার কোনও Google অ্যাকাউন্ট থাকলে আপনি Google Payments পরিষেবা ব্যবহার করতে পারবেন এবং সে ব্যবহারের উপরে Google-এর গোপনীয়তা নীতি প্রযোজ্য হবে। এছাড়া, Google Payments-এর জন্য নির্দিষ্ট গোপনীয়তা অনুশীলনও এই গোপনীয়তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
Google Payments-এর ব্যবহারের উপরে Google Payments পরিষেবার শর্তাবলী প্রযোজ্য, যাতে এই গোপনীয়তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা বিষয়গুলি আরও বিস্তারিত বলা আছে। এই গোপনীয়তা বিজ্ঞপ্তিতে যেসব বড় হাতের অক্ষরের শব্দের সংজ্ঞা দেওয়া নেই, সেগুলির অর্থ Google Payments পরিষেবার শর্তাবলী অনুযায়ী সংজ্ঞায়িত হবে।
Google LLC এবং Google Payment Corp. (GPC) সহ তার পূর্ণ-মালিকানাযুক্ত সম্পূরকের উপরে Google Payments গোপনীয়তা বিজ্ঞপ্তি প্রযোজ্য। কোন সম্পূরক এন্টিটি এই পরিষেবা দিচ্ছে তা জানতে পরিষেবার অন্তর্গত Google Payments পরিষেবার শর্তাবলী দেখুন।
- ব্রাজিলে বসবাসকারী ব্যবহারকারীদের ক্ষেত্রে, Google LLC একটি ডেটা কন্ট্রোলার হিসেবে আপনার তথ্যের দায়িত্ব নেয়। ব্রাজিলের আইন অনুযায়ী যতখানি প্রযোজ্য, সেই পর্যন্ত Google Brasil Pagamentos Ltda-এর উপরে এই দায়িত্ব বর্তায়
- ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলে (যুক্তরাজ্য ছাড়া) বসবাসকারীদের ক্ষেত্রে (যারা Google মার্কেটপ্লেসে কিছু বিক্রি করেন তারা ছাড়া), আপনার তথ্যের দায়িত্ব ডেটা কন্ট্রোলার হিসেবে Google Ireland Limited-এর উপরে বর্তায়
- যুক্তরাজ্য ছাড়া, ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের যে বসবাসকারীরা Google মার্কেটপ্লেসে কিছু বিক্রি করেন, তাদের তথ্যের দায়িত্ব ডেটা কন্ট্রোলার হিসেবে Google Payment Ireland Limited-এর উপরে বর্তায়
- যুক্তরাজ্যের বসবাসকারীদের (Google মার্কেটপ্লেসে যারা কিছু বিক্রি করেন, তারা ছাড়া) তথ্যের দায়িত্ব ডেটা কন্ট্রোলার হিসেবে Google LLC-এর উপরে বর্তায়
- যুক্তরাজ্য অথবা ইজরায়েলে বসবাসকারী যারা Google মার্কেটপ্লেসে কিছু বিক্রি করেন, তাদের তথ্যের দায়িত্ব ডেটা কন্ট্রোলার হিসেবে Google Payment Limited-এর উপরে বর্তায়
- ভারতে বসবাসকারী ব্যবহারকারীদের ক্ষেত্রে, Google India Digital Services Private Limited-এর প্রদান করা পরিষেবায় Google Payments গোপনীয়তা বিজ্ঞপ্তি প্রযোজ্য নয়
আমরা যে তথ্য সংগ্রহ করি
Google-এর গোপনীয়তা নীতিতে উল্লেখ করা তথ্য ছাড়াও, আমরা নিম্নলিখিত তথ্য সংগ্রহ করতে পারি:
রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য
Google Payments-এ সাইন-আপ করার সময় আপনি Google পেমেন্ট প্রোফাইল তৈরি করেন, যা আপনার Google অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত। আপনার ব্যবহৃত Google Payments পরিষেবা অনুযায়ী, Google-এর গোপনীয়তা নীতিতে উল্লিখিত তথ্য ছাড়াও এই ধরনের তথ্য আপনার কাছে চাওয়া হতে পারে:
- ক্রেডিট বা ডেবিট কার্ডের নম্বর ও কার্ডের মেয়াদ শেষের তারিখ
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও মেয়াদ শেষের তারিখ
- ঠিকানা
- ফোন নম্বর
- জন্ম তারিখ
- ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বর অথবা করদাতার শনাক্তকরণ নম্বর (অথবা অন্য সরকারি পরিচয় পত্রের নম্বর)
- বিশেষ করে বিক্রেতা ও ব্যবসায়ীদের ক্ষেত্রে, ব্যবসার বিভাগ ও বিক্রি অথবা ট্রানজ্যাকশনের ভলিউম সংক্রান্ত নির্দিষ্ট কিছু তথ্য
কিছু ক্ষেত্রে, আপনার তথ্য বা পরিচয় যাচাই করার জন্য আমরা অতিরিক্ত তথ্য চাইতে পারি বা অতিরিক্ত প্রশ্ন করতে পারি। সব শেষে, কোনও ক্যারিয়ার বা অপারেটর বিলিং অ্যাকাউন্ট রেজিস্টার করার সময় আমরা আপনার ক্যারিয়ার বা অপারেটর অ্যাকাউন্ট সম্পর্কেও নির্দিষ্ট কিছু তথ্য চাইতে পারি।
আপনার রেজিস্ট্রেশনের তথ্য Google অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত অবস্থায় Google-এর সার্ভারে স্টোর করা থাকে। নির্দিষ্ট কিছু ধরনের ডেটা আপনার মোবাইল ডিভাইসেও স্টোর করা হতে পারে।
থার্ড-পার্টির থেকে সংগ্রহ করা তথ্য
থার্ড-পার্টি যাচাইকরণ পরিষেবা সহ বিভিন্ন থার্ড-পার্টির কাছ থেকে আমরা আপনার বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারি। এর মধ্যে এগুলি অন্তর্ভুক্ত:
- মার্চেন্ট লোকেশনে Google Payments ট্রানজ্যাকশন থেকে জেনারেট হওয়া তথ্য
- পেমেন্ট পদ্ধতির ব্যবহার ও Google Payments-এর সাথে লিঙ্ক করা, থার্ড-পার্টির ইস্যু করা অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য
- আপনার কার্ড ইস্যুকারী সংস্থা বা আর্থিক সংস্থার পরিচয়
- আপনার পেমেন্ট পদ্ধতির সাথে সম্পর্কিত ফিচার ও সুবিধা সংক্রান্ত তথ্য
- আপনার Google পেমেন্ট প্রোফাইলের ব্যালেন্সে অ্যাক্সেস সংক্রান্ত তথ্য
- ক্যারিয়ার বা অপারেটর বিলিংয়ের ক্ষেত্রে ক্যারিয়ার বা অপারেটরের কাছ থেকে পাওয়া তথ্য
- গ্রাহক সংক্রান্ত রিপোর্ট, ইউএস ফেয়ার ক্রেডিট রিপোর্টিং অ্যাক্টে “গ্রাহক সংক্রান্ত রিপোর্ট” যেভাবে সংজ্ঞায়িত আছে
- থার্ড পার্টির সাথে আপনার করা ট্রানজ্যাকশনের তথ্য (যেমন মার্চেন্ট ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার) - জালিয়াতির ঝুঁকি সংক্রান্ত মডেলিং এবং জালিয়াতির ঝুঁকি সংক্রান্ত স্কোর ও থার্ড-পার্টিদের দেওয়া অন্যান্য জালিয়াতি প্রতিরোধকারী পরিষেবা দেওয়ার জন্য এই তথ্য ব্যবহার করা হবে
এছাড়া, বিক্রেতাদের ক্ষেত্রে, ক্রেডিট ব্যুরো অথবা ব্যবসা সম্পর্কিত তথ্য দেওয়ার পরিষেবা থেকে আমরা ব্যবসায়ী ও ব্যবসার বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারি।
ট্রানজ্যাকশন সংক্রান্ত তথ্য
ট্রানজ্যাকশনের জন্য Google Payments ব্যবহারের সময় আমরা সেই ট্রানজ্যাকশন সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি, যেমন:
- ট্রানজ্যাকশনের তারিখ, সময় ও পরিমাণ
- মার্চেন্টের লোকেশন ও বিবরণ
- আপনার কেনা প্রোডাক্ট বা পরিষেবা সম্পর্কে বিক্রেতার দেওয়া বিবরণ
- আপনার বেছে নেওয়া, সেই ট্রানজ্যাকশনের সাথে সম্পর্কিত কোনও ফটো
- বিক্রেতা ও ক্রেতার নাম এবং ইমেল আইডি (অথবা প্রাপক ও প্রেরকের)
- যে ধরনের পেমেন্ট পদ্ধতি ব্যবহার করা হয়েছে
- ট্রানজ্যাকশনের কারণ এবং তার সাথে সম্পর্কিত কোনও অফারের বিবরণ, যা আপনার দেওয়া
সংগ্রহ করা তথ্য কীভাবে ব্যবহার করা হয়
Google Payment Corp. (GPC) অথবা অন্য কোনও সম্পূরক এন্টিটিকে আপনার দেওয়া তথ্য এবং থার্ড পার্টির কাছ থেকে পাওয়া আপনার বিষয়ে তথ্য Google-এর গোপনীয়তা নীতি অনুযায়ী ব্যবহার করা হয় - যে ধরনের উদ্দেশ্যে এটি করা হয়, তার মধ্যে এগুলি অন্তর্ভুক্ত:
- গ্রাহক পরিষেবার উদ্দেশ্যে আপনাকে Google Payments পরিষেবা দেওয়া
- Google, তার ব্যবহারকারী অথবা জনসাধারণের অধিকার, সম্পত্তি বা নিরাপত্তার ঝুঁকি বা ক্ষতি এড়াতে, যার মধ্যে জালিয়াতি, ফিশিং ও অন্যান্য অসদাচরণ প্রতিরোধ করা অন্তর্ভুক্ত
- থার্ড পার্টিদের কাছে আপনার অনুরোধ করা প্রোডাক্ট বা পরিষেবা দেওয়ার জন্য তাদের সহায়তা করা
- আপনি পরিষেবার শর্তাবলী মেনে চলছেন কিনা তা নির্ধারণের জন্য আপনার Google পেমেন্ট প্রোফাইল পর্যালোচনা করা
- ভবিষ্যতে আপনার Google Payments ট্রানজ্যাকশনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া
- আপনার পুরনো ও বর্তমান তথ্যের ভিত্তিতে জালিয়াতির ঝুঁকি সংক্রান্ত মডেল তৈরি ও ট্রেন করা এবং শুধুমাত্র জালিয়াতি বা অপব্যবহার প্রতিরোধের উদ্দেশ্যে থার্ড পার্টিদের দেওয়ার জন্য জালিয়াতির ঝুঁকি সংক্রান্ত স্কোর এবং অ্যাসেসমেন্ট জেনারেট করা ও শেয়ার করা
- আপনার পেমেন্ট পদ্ধতির ফিচার ও সুবিধা সম্পর্কে আপনাকে তথ্য দেওয়া
- আপনার শুরু করা Google Payments ট্রানজ্যাকশনের সাথে সম্পর্কিত অন্যান্য যথাযথ ব্যবসায়িক প্রয়োজনীয়তা পূরণ করা
- Google Payments ও Google পরিষেবা কীভাবে ব্যবহার করা হয় তা বোঝার জন্য অ্যানালিটিক্স ব্যবহার করা ও পরিমাপ করা - বিজ্ঞাপনের পারফর্ম্যান্স এতে অন্তর্ভুক্ত (সীমিত কিছু দেশে)
- Google Payments এবং অন্যান্য Google পরিষেবায় পছন্দমতো অভিজ্ঞতা দেওয়া - সেটিংসের উপর নির্ভর করে, পছন্দমতো বিজ্ঞাপন দেখানোর বিষয়টি এতে অন্তর্ভুক্ত (সীমিত কিছু দেশে)
আপনি যতদিন Google Payments ব্যবহার করবেন ততদিন আমরা আপনার দেওয়া তথ্য রেখে দিতে পারি; আইন ও রেগুলেশন সংক্রান্ত বাধ্যবাধকতার জন্য তার পরেও তা স্টোর করে রাখতে পারি।
আমরা যে তথ্য শেয়ার করি
আমরা শুধুমাত্র নিম্নলিখিত পরিস্থিতিতে Google-এর বাইরের কোম্পানি বা ব্যক্তির সাথে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করি:
- Google-এর গোপনীয়তা নীতিতে যা বলা আছে, সেই অনুযায়ী
- আইনত যা অনুমোদিত, তা অনুযায়ী
- আপনার ট্রানজ্যাকশন প্রসেস করা ও অ্যাকাউন্ট বজায় রাখার জন্য যা প্রয়োজন - নিরাপত্তার উন্নতি করা, জালিয়াতির হাত থেকে আপনার অ্যাকাউন্টকে রক্ষা করা এবং দৈনন্দিন ব্যবসা চালানোর জন্য অন্যান্য প্রয়োজনীয়তা অনুযায়ী
- কোনও থার্ড পার্টির দেওয়া পরিষেবায় আপনার অনুরোধ করা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা
- আপনি Google Pay-এর সুবিধা উপলভ্য আছে এমন থার্ড পার্টি মার্চেন্টের সাইট বা অ্যাপে যান, সেখানে পেমেন্ট করার উপযুক্ত Google পেমেন্ট প্রোফাইল আপনার আছে কিনা তা তাদের জানানো। এর মধ্যে আপনার পেমেন্ট পদ্ধতি সম্পর্কে সীমিত তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে, যেমন কার্ড নেটওয়ার্ক এবং আপনার কার্ডের শেষ ৪টি সংখ্যা। আপনি এই সেটিং বন্ধ করার বিকল্প বেছে নিতে পারবেন
- যেসব থার্ড পার্টি Google-এর দেওয়া জালিয়াতির ঝুঁকি সংক্রান্ত স্কোর এবং জালিয়াতি প্রতিরোধ পরিষেবা ব্যবহার করে, তাদের সাথে জালিয়াতির ঝুঁকি সংক্রান্ত স্কোর এবং জালিয়াতি সংক্রান্ত অন্যান্য অ্যাসেসমেন্ট শেয়ার করার জন্য - থার্ড পার্টির সাথে করা আপনার ট্রানজ্যাকশনকে জালিয়াতি ও অপব্যবহার থেকে রক্ষা করার জন্য এটি করা হয়
- আপনার পেমেন্ট পদ্ধতি যে নিরাপদ ও উপযুক্ত, তা নিশ্চিত করার জন্য - তার ফিচার ও সুবিধা সম্পর্কে আপনাকে প্রাসঙ্গিক তথ্য দেওয়ার জন্য আমরা আপনার ব্যক্তিগত তথ্য আপনার পেমেন্ট পদ্ধতি ইস্যুকারী, পেমেন্ট নেটওয়ার্ক, প্রসেসর ও তাদের অ্যাফিলিয়েট এন্টিটিদের দিতে পারি
কখন তথ্য শেয়ার করা হতে পারে, তার উদাহরণ:
- Google Payments-এ কিছু কেনা বা ট্রানজ্যাকশন করার সময়, বিক্রেতা কোম্পানি বা ব্যক্তি অথবা যার সাথে আপনি ট্রানজ্যাকশন করছেন, তার সাথে আপনার নির্দিষ্ট কিছু ব্যক্তিগত তথ্য আমরা শেয়ার করি। Google Payments-এর মাধ্যমে Google Play-তে কোনও ডেভেলপারের কাছ থেকে কিছু কেনার সময় ডেভেলপারকে আপনার ব্যক্তিগত তথ্য দেওয়া এতে অন্তর্ভুক্ত
- Google Pay দিয়ে কোনও ওয়েবসাইট বা অ্যাপ থেকে কিছু কিনলে, ট্যাক্স, শিপিং ও অর্ডারের দাম সংক্রান্ত অন্যান্য হিসেবের জন্য (যেমন ডেলিভারির খরচ এবং দাম সংক্রান্ত অন্যান্য তথ্য) আপনার পিন কোড এবং পেমেন্ট পদ্ধতির তথ্য আমরা শেয়ার করতে পারি। মার্চেন্ট আদৌ সেই পেমেন্ট পদ্ধতি গ্রহণ করতে পারবেন কিনা তা বোঝা এবং সেই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে নির্দিষ্ট পেমেন্ট পদ্ধতির ব্যবহারে কিছু সুবিধা বা বিধিনিষেধ আছে কিনা তা জানার জন্যেও এটি করা হতে পারে
- Google পেমেন্ট প্রোফাইলে থার্ড পার্টি পেমেন্ট পদ্ধতি যোগ করলে সেই থার্ড পার্টি পেমেন্ট প্রদানকারীর সাথে আমরা নির্দিষ্ট কিছু ব্যক্তিগত তথ্য শেয়ার করতে পারি, যাতে আমরা এবং তারা উভয়েই আপনাকে পরিষেবা দিতে পারি। এতে আপনার নাম, প্রোফাইল ইমেজ, ইমেল আইডি, ইন্টারনেট প্রোটোকল (IP) অ্যাড্রেস, বিলিং ঠিকানা, ফোন নম্বর, ডিভাইসের তথ্য, লোকেশন এবং Google অ্যাকাউন্ট কার্যকলাপ সংক্রান্ত তথ্য থাকতে পারে
- যেখানে Google Pay উপলভ্য, সেখানে অংশগ্রহণকারী মার্চেন্টের সাইট বা অ্যাপ ব্যবহারের সময় আরও ভালো অভিজ্ঞতা নিশ্চিত করতে এবং প্রাসঙ্গিক পেমেন্ট বিকল্পগুলি প্রদান করার জন্য, আপনার কাছে উপযুক্ত পেমেন্ট পদ্ধতি সহ Google Payments প্রোফাইল আছে কিনা মার্চেন্ট তা যাচাই করে দেখতে পারেন। এই প্রসেস চলাকালীন, Google আপনার পেমেন্ট পদ্ধতি সম্পর্কে সীমিত তথ্য, যেমন কার্ড নেটওয়ার্ক এবং আপনার কার্ডের শেষ ৪টি সংখ্যা শেয়ার করতে পারে, যাতে আপনার বেছে নেওয়া পেমেন্ট পদ্ধতিটি শনাক্ত করতে পারেন
- কোনও থার্ড পার্টির সাথে ট্রানজ্যাকশন করলে (যেমন মার্চেন্ট এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারী), শুধু তাদের জালিয়াতি ও অপব্যবহার প্রতিরোধের উদ্দেশ্যে আমরা তাদেরকে আপনার পেমেন্ট ট্রানজ্যাকশনের সাথে সম্পর্কিত জালিয়াতির ঝুঁকি সংক্রান্ত স্কোর এবং জালিয়াতি সংক্রান্ত অন্যান্য অ্যাসেসমেন্ট পাঠাতে পারি
থার্ড পার্টির কাছ থেকে পাওয়া তথ্য সহ আমরা যে তথ্য সংগ্রহ করি তা Google LLC-এর মালিকানা ও নিয়ন্ত্রণাধীন অ্যাফিলিয়েট, অর্থাৎ অন্যান্য কোম্পানির সাথে শেয়ার করা হতে পারে। আর্থিক ও আর্থিক নয়, এমন এন্টিটি আমাদের অ্যাফিলিয়েট হতে পারে এবং তারা এইসব তথ্য আমাদের গোপনীয়তা বিজ্ঞপ্তি ও Google-এর গোপনীয়তা নীতিতে উল্লিখিত উদ্দেশ্যে ব্যবহার করবে - তাদের দৈনন্দিন ব্যবসায়িক কাজের জন্যেও তারা তা করতে পারে।
প্রযোজ্য হলে, GPC এবং তার অ্যাফিলিয়েটদের মধ্যে কিছু তথ্য শেয়ার করার ক্ষেত্রে অপ্ট-আউট করার অধিকার আমরা দিই। নির্দিষ্ট করে বলতে গেলে, আপনি এগুলি থেকে অপ্ট-আউট করতে পারেন:
- দৈনন্দিন ব্যবসায়িক উদ্দেশ্যে GPC ও তার অ্যাফিলিয়েটদের মধ্যে আপনার ক্রেডিট যোগ্যতা সংক্রান্ত তথ্যের শেয়ারিং এবং/অথবা
- অ্যাফিলিয়েটদের সাথে শেয়ার করা আপনার ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে তাদের তরফ থেকে আপনাকে দেওয়া প্রোডাক্ট বা পরিষেবার অফার। আপনার অ্যাকাউন্টের ইতিহাস এতে অন্তর্ভুক্ত
কোনও থার্ড পার্টি মার্চেন্টের সাইট বা অ্যাপ ব্যবহার করলে Google LLC বা তার অ্যাফিলিয়েট এন্টিটিরা সেই মার্চেন্টকে জানিয়ে দেয় যে তার সাইট বা অ্যাপে পেমেন্ট করার উপযুক্ত Google পেমেন্ট প্রোফাইল আপনার আছে কিনা। আপনি চাইলে এই শেয়ারিং থেকেও অপ্ট-আউট করতে পারেন।
এই সেটিং বন্ধ করে দিলে, যতদিন না এটি আবার পরিবর্তন করতে বলছেন ততদিন এটি বহাল থাকবে।
GPC ও তার অ্যাফিলিয়েট এন্টিটির মধ্যে আপনার ক্রেডিট যোগ্যতা সংক্রান্ত ব্যক্তিগত তথ্যের শেয়ারিং করতে দিতে না চাইলে অথবা আমাদের সংগ্রহ করা আপনার ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে অ্যাফিলিয়েট এন্টিটিদের আপনার কাছে মার্কেটিং বা অফার দেওয়ার বিষয়টি না চাইলে অথবা থার্ড পার্টি মার্চেন্টের সাইট বা অ্যাপ ব্যবহারের সময় Google LLC বা তার অ্যাফিলিয়েট এন্টিটি আপনার Google পেমেন্ট প্রোফাইল আছে কিনা তা জানিয়ে দেয়, এই বিষয়টি না চাইলে অ্যাকাউন্টে লগ-ইন করে Google Payments গোপনীয়তা সেটিংসে গিয়ে গোপনীয়তা সংক্রান্ত পছন্দ আপডেট করুন।
তাহলে আপনার ব্যক্তিগত তথ্য আমরা GPC-এর বাইরে অথবা অ্যাফিলিয়েট এন্টিটির সাথে শেয়ার করব না, তবে এই গোপনীয়তা বিজ্ঞপ্তি অথবা Google-এর গোপনীয়তা নীতি অনুসারে যা যা অনুমোদিত, সেগুলি করব। যাদের Google অ্যাকাউন্ট আছে, তাদের Google Payments প্রোডাক্টটি অফার করা হয়। Google অ্যাকাউন্টে সাইন-আপ করার জন্য Google LLC-কে দেওয়া ডেটার উপরে এই গোপনীয়তা বিজ্ঞপ্তিতে উল্লিখিত অপ্ট-আউট সংক্রান্ত বিষয়গুলি প্রযোজ্য নয়।
আপনার তথ্য সুরক্ষিত রাখা
সুরক্ষা বিষয়ে আরও তথ্যের জন্য Google-এর গোপনীয়তা নীতির মূল ভার্সনটি দেখুন।
অ্যাকাউন্টের পাসওয়ার্ড, পিন এবং অ্যাক্সেস সংক্রান্ত অন্য তথ্য গোপন রাখার উপরে Google পেমেন্ট প্রোফাইলের সুরক্ষা নির্ভর করে:
- কোনও থার্ড পার্টির সাথে Google অ্যাকাউন্টের তথ্য শেয়ার করলে তারা আপনার Google পেমেন্ট প্রোফাইল এবং ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করতে পারবে
- নিজের মোবাইল ডিভাইস ও তাতে ব্যবহৃত Google Wallet-এর অ্যাক্সেস নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনার - পাসওয়ার্ড এবং/অথবা পিন গোপন রাখা এবং কারও সাথে শেয়ার না করাও এতে অন্তর্ভুক্ত
- এছাড়া, Google Payments-এর তথ্য ফাঁস হয়ে গেছে বলে মনে হলে Google বা প্রাসঙ্গিক পার্টনারকে তা জানানোর দায়িত্বও আপনার
কোনও থার্ড পার্টি মার্চেন্ট, ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনকে আপনার সরাসরি দেওয়া তথ্যে এই গোপনীয়তা বিজ্ঞপ্তি প্রযোজ্য নয়। কোনও মার্চেন্ট বা থার্ড পার্টি এন্টিটির সাথে আপনি সরাসরি ব্যক্তিগত তথ্য শেয়ার করলে তাদের গোপনীয়তা বা নিরাপত্তা সংক্রান্ত সিস্টেমের দায়িত্ব আমাদের নয়। কোনও থার্ড পার্টির সাথে সরাসরি নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করলে তাদের গোপনীয়তা নীতি পর্যালোচনা করে নিলে ভালো হয়।
© 2026 Google – Google Google পরিষেবার শর্তাবলী পুরনো গোপনীয়তা বিজ্ঞপ্তি